Nabadhara
ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর কলাতলা ইউনিয়ন বিএনপির সম্মেলন:সভাপতি গাউচ কচি সম্পাদক

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
এপ্রিল ২৭, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

চিতলমারীর ২নং কলাতলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃ গাউচ কাজী সভাপতি ও মোস্তাফিজুর রহমান (কচি) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

গেল শুক্রবার কলাতলা স,ম, ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সরাসরি ভোটে মোঃ গাউচ কাজী ২৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকটত প্রতিদ্বন্দি মেহেদি হাসান মিরন পেয়েছেন ২১২ ভোট। মোঃ মোস্তাফিজুর রহমান (কচি) ২২৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বিন্দি মোঃ আজিম শরিফ পেয়েছেন ২১৩ ভোট এছাড়া সংগঠনিক সম্পাদক পদে মো: মিলু সিকদার ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রদ্বিন্দি মো: ফরিদ শেখ পেয়েছেন ১৩৪ ভোট।

 

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলায় বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফফর রহমান আলম, বাগেরহাট ১ নির্বাচন মনিটরিং কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসের আলী মোহন, মনিটরিং জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার মোঃ জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়র মাসুদ রানা, জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদী উজ্ জামান হিরো, চিতলমারী উপজেলার বিএনপির আহবায়ক মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।