Nabadhara
ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাসের ধা’ক্কায় শিশু নিহত

শরিফুল ইসলাম, নড়াইল 
এপ্রিল ২৮, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইল 

ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা টাটা হাওয়া ভাটা এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শিশু সন্তান হাবিবা খানম (৩)নিহত হয়েছে । এ সময় হাবিবার পিতা ও ভাই গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করা হয়েছে।

 

সোমবার(২৮এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ী কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পার-করফা গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার পার করফা গ্রামের নূর ইসলাম ছেলে সাজ্জাদ ও শিশু কন্যা হাবিবা কে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে লোহাগড়া থেকে বাড়ী ফিরছিলেন। তারা ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের কালনা টাটা হাওয়া ভাটার কাছে পৌছালে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে শিশু হাবিবা ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় এবং পিতা ও ভাই গুরুতর আহত হয়।

 

এলাকাবাসী আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত ডাত্তার শিশু হাবিবা কে মৃত্যু ঘোষনা করে আর পিতা পুত্রকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিসহ তার চালক কে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।