Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দুর্বৃত্তদের তাণ্ডব: কাটা পড়ল ৫০টির বেশি ফলবান চারাগাছ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে ভিটে-বাগানের অর্ধ শতাধিক ফলবান চারাগাছ কেটে ফেলেছে দূবৃত্তরা।

 

বুধবার দিনগত রাতে  উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

ক্ষতিগ্রস্ত বাগান মালিক রফিকুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। তিনি স্হানীয় মৃত ফজলুল শেখের ছেলে। কষ্টার্জিত টাকায় ভিটে কিনে সেখানে তিনি শখের একটি বাগান গড়ে তোলার চেষ্টা করছিরেন।

 

তার ছোটভাই আলামিন হোসেন বাগানটির দেখাশোনা করতেন।

 

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দূবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী রফিকুলের বাগানের আম,জাম, লিচু,পেয়ারা,নারকেল,মাল্টা,বাতাবি লেবু, কমলা, ছবেদাসহ বিভিন্ন জাতের অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলেছে। গাছগুলোর বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে।

 

এ সময় প্রবাসীর ছোট ভাই আলামিনের সাথে কথা বলতে চাইলেও তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোন কথা না বলে কৌশলে সেখান থেকে সরে যান।

 

স্হানীয় শিমুল মোল্লা, নয়ন শিকদারসহ কয়েকজন জানান, এখানে সুন্দর একটি ফলের বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন প্রবাসী রফিকুল ইসলাম। চারাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল বেলা তারা দেখতে পান সবগুলো গাছের গোড়া ও মাঝামাঝি হতে গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এটা অত্যন্ত ঘৃনীত একটা কাজ হয়েছে। তবে কে বা কারা কেটেছে এবং কেনই বা কেটেছে সে বিষয়ে তাদের কিছু জানা নেই।

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন,  গোয়েন্দা পুলিশের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।