Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুই আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
মে ৯, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ করা মামলায় আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কে গ্রেফতার করেছে নড়াইর সদর থানা পুলিশ।বৃহস্পতিবার (৮মে) রাতে তাদের সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

 

 

শুক্রবার (৯মে) বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ,মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী,আউড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটি ইউপি’র সাবেক মেম্মর রুহুল আমিন।

 

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত আগস্টের ৪ তারিখে নড়াইলে সদরের মালিবাগ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে করেন। মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তাফা আল-মুজাহিদুর রহমান পলাশ। সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করে মামলা হয় মামলায়।

 

 

ওই মামলায় এজারভুক্ত আসামী ছিলেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ,মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী,আউড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটি ইউপি’র সাবেক মেম্মর রুহুল আমিন।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকালে বলেন,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা,মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কে গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।