Nabadhara
ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামিন নামঞ্জুর, গোয়ালন্দ আওয়ামী লীগ ও যুবলীগের তিন শীর্ষ নেতা কারাগারে

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ১২, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

সোমবার (১২ মে) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৭) এবং পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল (৪৪)।

 

শুনানি শেষে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শনিবার একই মামলায় গ্রেফতার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকেও কারাগারে পাঠায় আদালত।

 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক জানান, ‘হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামী শফিকুল ইসলাম সুজ্জল ও শেখ সোহেল রাজবাড়ীর নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

 

এ ঘটনায় ১০ ডিসেম্বর কলেজ ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলায় তাদের উচ্চ আদালত হতে নেয়া জামিনের  মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুই আসামীকে  রাজবাড়ীর বিজ্ঞ আদালত পুনরায় জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। এর আগে মোহাম্মদ আলী মোল্লাকে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।