দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকিতে পানিতে ডুবে সোনিয়া আক্তার নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের দক্ষিন পাংগাশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোনিয়া আক্তার দক্ষিন পাংগাশিয়া এলাকার আবদুল মালেক তালুকদারের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পুকুরে পা ধুইতে গিয়ে পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

