Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

গৌরনদী প্রতিনিধি
জুন ১২, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট থাকার কারণে ঈদুল আযহার ছুটির শেষে ঘর ফেরা মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ যানজটে কারনে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বরিশাল সদর নতুল্লাবাদ বাসটার্মিনাল এই ৪৫ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে তিনটা পর্যন্ত যানজটের চিত্র দেখা যায়।

 

 

গৌরনদী বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে শুরু করে মহাসড়কে দুই প্রান্ত দক্ষিণ ও পূর্ব এবং বরিশাল-ভায়া গোপালগঞ্জ খুলনা আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দিকে সড়কে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার পরিবহনের যাত্রী ও পণ্যবাহী ট্রাকে সহ অন্যান্য যানবাহন।

 

যানজটের কারণে সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েন শিশু, নারী-পুরুষ,বৃদ্ধ যা অনেক সময় যানজটে গাড়িতে আটকা পড়ে গরমের তাপদাহে অসুস্থ হয়ে পড়েন।

 

লাবিবা পরিবহনের চালক সুজন অভিযোগ করে বলেন,‘রাস্তায় থ্রি হুইলার চলার কারণে আমাদের যাত্রীবাহী পরিবহনের সমস্যায় পড়তে হয়।

 

এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, মহাসড়কে ওভারটেকিং, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা এবং থ্রি-হুইলার চলাচলের কারণে রাস্তায় এই যানজটে সৃষ্টি হয়। আমাদের হাইওয়ে পুলিশ রাস্তায় রয়েছে যানজট মুক্ত করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।