Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুধ দিয়ে গোসল করে গোপালগঞ্জে ছাত্রলীগ থেকে পদত্যাগ 

আরিফুল হক আরিফ,গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল হক আরিফ,গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ থেকে অভিনব কায়দায় পদত্যাগ করেছেন এক কিশোর নেতা। সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিজ বাড়িতে প্রকাশ্যেই দুধ দিয়ে গোসল করে সংগঠন ত্যাগ করেন ফাইম ভূঁইয়া (১৬), যিনি সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ফাইম বলেন, “আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিষয়টি আজ জানতে পেরে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করছি।”

তিনি অভিযোগ করেন, “আমার নাম ছাত্রলীগে জড়ানো হয়েছে আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। আমার বয়স যখন ১১, তখনই নাকি আমাকে কমিটিতে রাখা হয়েছে। এখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি।”

ফাইম আরও বলেন, “আজ থেকে আমার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমি এমন একটি সংগঠনের অংশ হতে চাই না, যেটা নিয়ে এত বিতর্ক।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে কেউ কেউ এটিকে “প্রতীকী প্রতিবাদ” হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে নাটকীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।