Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৫০.৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন

মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
অক্টোবর ৩১, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৯ জন। গড় পাসের হার ৫০ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৪ জন। এর মধ্যে কাউনিয়া কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।

এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা প্রত্যাশার তুলনায় কম হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের উদাসীনতা, কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা, মোবাইল ও বিনোদনে অতিরিক্ত আসক্তি এবং অভিভাবকদের অসচেতনতাসহ নানা কারণে শিক্ষার মান কমছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ৮টি কলেজের ১ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৪৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসার ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০৩ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। অন্যদিকে, কারিগরি শাখার ৩টি প্রতিষ্ঠানের ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৩ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী জানান, এবার এইচএসসি পরীক্ষায় ৮টি কলেজের গড় পাসের হার ৪৯ দশমিক ৪৭ শতাংশ। আলিমে ৮টি মাদ্রাসার পাসের হার ৫৯ দশমিক ৮৮ শতাংশ এবং ৩টি কারিগরি প্রতিষ্ঠানে পাসের হার ৫৭ দশমিক ৯৪ শতাংশ। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।