Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বসত বাড়িতে ডা’কাতির অভিযোগ

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া ( পটুয়াখালী ) প্রতিনিধি

পটুয়াখালী কলাপাড়ায় একটি বসত বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত দুইটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম বলেন, সংঘবদ্ধ ডাকাতদল ওই ঘরের প্লাষ্টিকের দরজা থেকে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের হাত, পা ও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্নালংকার নিয়ে যায়।

এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ওই বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রবাসী স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন শেষে ১৩ ভরি স্বর্নালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়। এদিকে এ উপজেলায় ঘন ঘন ডাকাতির কারনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, রাতভর পুলিশ ফোরলেন এলাকায টহলে ছিলো। এটি ডাকাতি না অন্য কোন ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।