Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পৃথক দুই স্থানে অজ্ঞাত দুই নারীর ম/রদেহ উ’দ্ধার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুই স্থানে অজ্ঞাত পরিচয়ের দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় এসব মরদেহ উদ্ধার করা হয়। রহস্যজনক এই দুটি মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সকালে প্রথম মরদেহটি উদ্ধার করা হয় কুষ্টিয়া সদর উপজেলার কোটপাড়ার বারো শরীফ দরবার এলাকা থেকে। স্থানীয়রা একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তদন্ত চলছে।”

 

অপরদিকে, দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার গ্যারেজের পেছনে থাকা একটি পুকুর থেকে পানিতে ভাসমান অবস্থায় আরেক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। এটি অনেকদিন আগের বলে মনে হচ্ছে। পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্তের স্বার্থে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

 

উভয় ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। দুই নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।