Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-ভাঙ্গা মহাসড়কে বা’সচা/পায় বৃদ্ধের মৃ/ত্যু

মাদারীপুর প্রতিনিধি, এমদাদ খান
আগস্ট ৮, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি, এমদাদ খান

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসচাপায় মমিন উদ্দিন খাঁ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন খাঁ শিবচর উপজেলার চর বাঁচামারা এলাকার মৃত সুনাম উদ্দিন খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে সড়কের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন মমিন উদ্দিন খাঁ। এ সময় ঢাকামুখি একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বাসটি মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। বাসটির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রীদের তেমন কিছু হয়নি।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।