Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হ/ত্যা ঘটনায় ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

মো.সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট)
আগস্ট ৮, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

মো.সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট)

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮) নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর চলমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

 

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে ও সাধারণ সম্পাদক শেখ মনির স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, “রাতের আঁধারে একজন সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “সাংবাদিকদের ওপর বারবার হামলা ও হত্যার ঘটনা দেশে নতুন নয়। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা এই বেদনাদায়ক ও লজ্জাজনক অবস্থা থেকে মুক্তি চাই। গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।