Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এক সপ্তাহে তিন খু/ন, আ/তঙ্কে নগরবাসী

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনায় হঠাৎ করে বেড়ে গেছে খুন, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড। চলতি আগস্ট মাসের প্রথম আট দিনেই তিনজনকে হত্যা করা হয়েছে। গুলি ও কুপিয়ে জখম করা হয়েছে আরও অন্তত তিনজনকে। এই একের পর এক ভয়াবহ ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত খুলনা মহানগরীতে ৩১টি হত্যা মামলা হয়েছে। অথচ এর আগের ১২ মাসে (সেপ্টেম্বর ২০২৩ থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত) এই সংখ্যা ছিল ১৯টি।
অধিকাংশ খুনে মাদক ও আধিপত্যের যোগ

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক কারবার ও সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে আধিপত্য বিস্তার। তদন্তে দেখা গেছে, ১১টি খুনে সরাসরি এই দুই কারণ জড়িত। এছাড়া ইজিবাইক-ভ্যান চুরি, প্রেমঘটিত বিরোধ, পারিবারিক কলহ ও অন্যান্য কারণে বাকিগুলো সংঘটিত হয়েছে।

এক সপ্তাহে খুলনায় তিন হত্যাকাণ্ড
১ আগস্ট: নগরীর সবুজবাগ এলাকায় নিজ ঘরে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর।
৩ আগস্ট: মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় ঘের ব্যবসায়ী আলামিন হাওলাদারকে।
৫ আগস্ট: সঙ্গীতা সিনেমা হলের সামনে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা শেখ শাহাদাত হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এই তিনটি ঘটনাতেই এখনো মূল আসামিরা অধরা।
তদন্ত ও এজাহার বিশ্লেষণে জানা গেছে, খুলনার অন্তত তিনটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ নগরীতে হত্যাকাণ্ড, সন্ত্রাসী মহড়া ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত।

মনোয়ার হোসেন টগরসহ তিন খুনে জড়িত।পঙ্গু রাসেল হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট। আমিন মোল্লা বোয়িং হত্যা মামলার আসামি।এছাড়া কিছু ঘটনায় কারাবন্দি চরমপন্থি নেতাদের অনুসারীদের নামও উঠে এসেছে।

পুলিশের দাবি: অধিকাংশ খুনের রহস্য উন্মোচিত
কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার দৈনিক কালবেলাকে জানান, “৩১টি হত্যা মামলার মধ্যে ২৭টির রহস্য উদ্‌ঘাটন হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশিরভাগ এজাহারভুক্ত আসামিকে।

তিনি আরও বলেন, “পলাশ বাহিনীর প্রধান শেখ পলাশ, কালা লাভলু, নূর আজিম, আশিক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাগরসহ ৫৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

জনগণের ক্ষোভ, পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা
নগরবাসীর অভিযোগ, সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়লেও পুলিশ অনেক ক্ষেত্রেই নিষ্ক্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ বাহিনীর কার্যকারিতা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, “গণঅভ্যুত্থানের পর এক বছরেও পুলিশ বাহিনী পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সন্ত্রাসীরা সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকায় ফিরে আবার সক্রিয় হয়েছে।”

তিনি বলেন, “জনগণ নিরস্ত্র—তাদের একমাত্র ভরসা পুলিশ। তাই থানা পর্যায়ে দক্ষ, সাহসী ও চৌকস কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। তবেই জনগণের আস্থা ফিরবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।