Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৩২টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

খুলনা প্রতিনিধি, রাসেল আহমেদ
আগস্ট ৮, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি, রাসেল আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩২টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী দল খেলাফত মজলিস। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে খুলনার সোনাডাঙ্গায় একটি হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

প্রেস ব্রিফিংয়ের সভাপতিত্ব করেন দলের নায়েবে আমীর অধ্যাপক মো. সিরাজুল হক। তিনি বলেন, “বিগত ১৭ বছরে দেশে যেসব খুন, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু বিচার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষ রাখা, অবৈধ অস্ত্র ও অর্থ উদ্ধার, পেশীশক্তি নিয়ন্ত্রণ এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “খেলাফত মজলিস সব বিভাগেই প্রার্থী ঘোষণা করবে। তবে নির্বাচনের আগে ইসলামী ঐক্য গড়ে উঠলে, আলোচনার মাধ্যমে আসন বণ্টন করা হবে।”

প্রার্থী তালিকা থেকে জানা যায়, খুলনা-১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা-২ এ অ্যাডভোকেট শহীদুল ইসলাম, খুলনা-৩ এ এফ. এম. হারুন-অর-রশীদ, খুলনা-৪ এ মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫ এ মুফতি আ. জব্বার আজমী, খুলনা-৬ এ মাওলানা সোলাইমান হোসেন নোমানী প্রার্থী হচ্ছেন। এছাড়াও বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও সাতক্ষীরার বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে খেলাফত মজলিস নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে ফেব্রুয়ারিকে সামনে রেখে দলীয় কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

একইসঙ্গে সম্প্রতি প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে দলটির অভিযোগ, এতে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে। এসব সংযোজন ছাড়া ঘোষণাপত্রটি “অপূর্ণাঙ্গ ও অভ্যুত্থানের চেতনার পরিপন্থী” বলে উল্লেখ করেন নেতারা।

সংগঠনের পক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সাত দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষ রাখা, বিগত সময়ের নির্যাতনের বিচার, এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মাস্টার আব্দুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ. এম. হারুন-অর-রশীদ, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বাগেরহাট জেলা সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী এবং নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার প্রমুখ।

দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, দেশের জনগণ ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।