Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবি শিক্ষার্থী সাজ্জাদের পাশে দাঁড়ান

যবিপ্রবি প্রতিনিধি: রায়হান আহমদ
আগস্ট ৯, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি: রায়হান আহমদ

সাজ্জাদ, পুরো নাম মোঃ সাজ্জাদ হোসেন শামিম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন সাবেক মেধাবী শিক্ষার্থী। বর্তমানে তিনি সরকারি চাকুরির জন্য পড়াশোনা করছেন।

পশ্চিম ভবানীপুর, ঝিনাইদহ সদরের এক কৃষক বাবার সন্তান তিনি। বাংলাদেশে কোনো একটা সরকারি চাকরিতে যোগদান করে সংসারের হাল ধরবেন আর অনুজদের দায় নিজ কাঁধে নেবেন—এটা ছিল সবার প্রত্যাশা। কিন্তু হঠাৎ সেই প্রত্যাশায় এক প্রতিবন্ধকতা এসে বাধা দিল।

কোনো একদিন হাসপাতালে সর্দি-কাশি, দুর্বলতার চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ল—তিনি এক বিরল ক্যানসার রোগে আক্রান্ত। জীবনঘাতী এই ক্যানসারটির নাম হলো Acute Myeloblastic Leukaemia (AML)। যেটি সাজ্জাদের জীবনকে শঙ্কায় ফেলে দিয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে প্রতি ২০-২১ দিন পর পর কেমোথেরাপি দিতে হবে, যার জন্য প্রয়োজন হবে প্রায় ১০-১২ লক্ষ টাকা। যেটি কোনোভাবেই তার কৃষক বাবার পক্ষে বহন করা সম্ভব না। এজন্য তার সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, বড় ভাই যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।

আসুন আমরা সাজ্জাদের পাশে দাঁড়াই।
তাকে বাঁচানোর জন্য নিজ জায়গা থেকে বাড়িয়ে দেই সাহায্যের হাত।

ইসলামী ব্যাংক A/C: 20501256700297915
রাউটিং নম্বর: 125410946
বিকাশ (পার্সোনাল): +8801741096299
রকেট (পার্সোনাল): +88017410962992
নগদ (পার্সোনাল): +8801905271371

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।