Nabadhara
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে ৫৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে ৫৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি মামলায় স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে পুলিশের পক্ষ থেকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চুরি মামলায় গ্রেফতার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের মলরাম সিংহের ছেলে হৃদয় সিংহ (৩৫) ও তার স্ত্রী মৌসুমী সরকার (৩০)।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্র জানায়, ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা গ্রামের নিত্যানন্দ দে’র বসতঘরের তালা ভেঙ্গে গত শনিবার সকালে ৫৪ লাখ চল্লিশ হাজার টাকার স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায় একটি চোরচক্র। এই ঘটনায় ভুক্তভোগী নিত্যনন্দ বাদী হয়ে মঙ্গলবার ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে রাতে ওইদিন রাতে ধামুসা গ্রামে হৃদয় সিংহ ও তার স্ত্রী মৌসুমী সরকারকে গ্রেফতার করে। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার তাদের স্বামী-স্ত্রীকে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক শুনানী শেষে গ্রেফতার দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদের দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরইমধ্যে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধারও করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে এখনো অভিযান চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।