Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেফতার

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলা শহরে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

শনিবার (১৬ আগস্ট) রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে প্রধান আসামি আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

 

গ্রেফতারকৃত আলামিন ও আকাশ জেলা শহরের নতুনবস্তি খালপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। গত ৬ আগস্ট রাতে পূর্বশত্রুতার জেরে আলামিনসহ তার সহযোগীরা সিনেমা হল মার্কেট এলাকায় ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে আটক করে বেধড়ক মারধর করে। একপর্যায়ে আলী চটপটির দোকানের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাত করলে গুরুতর আহত জয়কে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহত জয় শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আশরাফ আলী বাদী হয়ে আলামিনকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে।

 

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, এর আগে মামলার আসামি ঝুনুসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে শহরের মধ্যে প্রকাশ্যে হত্যার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।