Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মানববন্ধন: মুছাপুর রেগুলেটর টেকসই পুনঃনির্মাণের দাবি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্থ সিঙ্ক’-এর উদ্যোগে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিন্তক মো. সাইফুল আলমের সভাপতিত্বে এবং নুরুল আবছার তৌহিদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আর্থ সিঙ্ক’র ইনিশিয়েটর ভাস্কর অরুপ বড়ুয়া।

 

এছাড়া বক্তব্য রাখেন নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার অরুপ রতন মহাজন, পরিবেশ আইনজীবী জাহিদ হোসেন, ইনিশিয়েটর আলমগীর হোসেন, আজমাঈল আদিল আরাফ, মো. রেজাউল করিম রানা, আবতাহী মো. নাফিজ প্রমুখ। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন সৈয়দ রবিউল হক শিমুল, ইমাম হোসেন সবুজ, জাকিয়া সুলতানা, মো. ইব্রাহিম, নুরুল আনসার তৌফিক ও নুরুল আমিন হিমন।

 

বক্তারা জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে শত শত পরিবার গৃহহীন হয় এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়ে।

 

তাঁরা আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান—যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ এবং ইকো-ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি—প্রয়োগ করে রেগুলেটরের টেকসই পুনঃনির্মাণের দাবি জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।