Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি ইউসিসিএ লিঃ ত্রিবার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি ইউসিসিএ লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনের তফশীল রবিবার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

 

ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম, ইউসিসিএ অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালামসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নির্বাচনী তফশীল তুলে দেওয়া হয়।

 

তফশীল অনুযায়ী নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো হচ্ছে

 

২০ আগস্ট: মনোনয়ন পত্র বিতরণ

২৫ আগস্ট: মনোনয়ন দাখিল

২৬ আগস্ট: মনোনয়ন বাছাই

২৭-২৮ আগস্ট: আপিল আবেদন

৮ সেপ্টেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

৯ সেপ্টেম্বর: প্রার্থীতা প্রত্যাহার

২৩ সেপ্টেম্বর: ভোট গ্রহণ

এই তফশীল অনুসারে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হবে এবং নির্বাচনী কার্যক্রম নির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।