মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী হিউম্যান এইড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন যশোর ইবনেসিনা হসপিটালের আরএমও ডাক্তার তানভীর আহমেদ, এমবিবিএস (রাজশাহী), এম আর সি এস (রয়েল কলেজ অফ সার্জন, ইংল্যান্ড), পিজিটি (জেনারেল সার্জারি)।
ক্যাম্প এবং রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিউম্যান এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তবিবুর রহমান। তিনি জানান, “২০১৯ সাল থেকে বিশেষ করে করোনাকালীন সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম শুরু করি। বিভিন্ন সময় আমরা রাস্তা সংস্কার, নলকূপ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চালিয়ে আসছি। আগামী দিনে আবাসন ও শিক্ষা খাতেও কাজ করার পরিকল্পনা রয়েছে। আজ আমরা খাটুয়াডাঙ্গা বাজারে প্রধান কার্যালয় উদ্বোধনের সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্বাডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, আলোছায়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কামাল হোসেন, হিউম্যান এইড ফাউন্ডেশনের সক্রিয় কর্মী হাসানুর, তরিকুল, আব্দুল্লাহ, হাবিল, ইকরামুল, হাসিব, ওমর, তাজ্জামুল সহ অন্যান্য সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সমাজসেবক।

