এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত রহমান মিলন।
এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, উপজেলা সেক্রেটারি মো. শহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি ও সাবেক জেলা শিবির নেতা খোরশেদ আলম এবং তালা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তালা বিদে স্কুলের কৃতি ছাত্র মুসফিক আরেফিন পলাশ এবং তালা শহীদ আলী আহম্মদ গার্লস স্কুলের শিক্ষার্থী তাসনিয়া তাবাসসুম ওহী।
অনুষ্ঠানে তালা উপজেলার ১০০ জন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত সনদ, বই-খাতা, কলম, স্টিকার, ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। এ সময় অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

