Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ সোমবার (১৮ আগস্ট) শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশের দেশি মাছ সংরক্ষণে প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। খাল-বিল ও নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরা প্রতিরোধ করা, অভয়াশ্রমে মাছ চাষ বাড়ানো এবং বোরো আবাদের ফলে নদী-খালে প্রজাতি বিলুপ্তির বিষয়গুলো কমিয়ে আনার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে শেষ হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা একে আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছেদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাইমি ইমতিয়াজ, মৎস্যচাষি আহসান আলী ও নলকুড়া অভয়াশ্রম সমিতির সভাপতি ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

 

মৎস্য সপ্তাহ আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও প্রশিক্ষণ অনুষ্ঠানের মাধ্যমে দেশি মাছ সংরক্ষণে গুরুত্বারোপ করা হবে। অনুষ্ঠানের শেষে জেলার সেরা দুইজন মৎস্য চাষি ও একটি অভয়াশ্রমকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।