খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
“জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় সোমবার (১৮ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
অনুষ্ঠানে সফল মৎস্য চাষি ও মৎস্যজীবীদের মাঝে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, স্থানীয় সংবাদকর্মী ও মৎস্যজীবী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

