Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জ/রিমানা

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

ভেজাল ও নকল ওষুধ বিক্রির অভিযোগে খুলনার লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর রয়্যাল মোড় এলাকায় প্রতিষ্ঠানটির শাখায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভেজাল ও নকল ওষুধ সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে খুলনায় সক্রিয় ছিল। এরই প্রেক্ষিতে আজ রয়্যাল মোড় এলাকায় লাজ ফার্মার শাখায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে গত মে মাসে খুলনার মজিদ স্মরণি রোডের সোনাডাঙ্গা শাখায় লাজ ফার্মার আরেকটি শাখায় অভিযান চালানো হয়। সে সময় প্রতিষ্ঠানটি এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটি ভুয়া কোম্পানির তৈরি ওষুধ ‘ফিলিপাইনের তৈরি’ বলে বিক্রি করছিল বলে প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটির ব্যবহৃত প্যাকেজিং ও ব্র্যান্ডিং ছিল বিভ্রান্তিকর এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক।

রয়্যাল মোড় শাখার ম্যানেজার জানিয়েছেন, এই বিষয়ে সোনাডাঙ্গা শাখার ঘটনা নিয়েই আজকের অভিযান পরিচালিত হয়েছে এবং সেসময়ের দায়ে আজ জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।