Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া শিশুরা হলো—একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয়রা জানান, সকালে দুই বোন ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধুতে যায়। এসময় তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। বড় বোন অহি শামুক ধরতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে ছোট বোন ছহিরও পানিতে পড়ে যায়। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে এ দৃশ্য ধরা পড়ে।

 

পরে সকাল ৭টার দিকে পরিবারের এক চাচা দুই বোনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

সেনবাগ থানার এসআই আব্দুর রউফ বলেন, “পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।