Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার বিভিন্ন অফিস ও স্কুল পরিদর্শন করলেন খুলনার জেলা প্রশাসক

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার (১৯ আগস্ট) তেরখাদা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

সকালে সফরের শুরুতে তিনি বারাসাত ইউনিয়ন পরিষদ, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা থানা, ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের জনবান্ধব, হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

থানা পরিদর্শনের সময় অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান থানার কার্যক্রম তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক পুলিশ সদস্যদের জনসচেতন আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শিত শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসক ক্লাসরুম ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদানে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন শিক্ষকদের।

সফর শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সেখানে তিনি বলেন, প্রশাসনের প্রতিটি কর্মচারীকে দেশপ্রেম, দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিয়ে জনগণের পাশে থাকতে হবে।

সফরকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ, তেরখাদা থানার ওসি মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।