Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন 

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
আগস্ট ১৯, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের সার্বিক সহযোগিতা প্রদান, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পারিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ৩টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

কমিটিতে দক্ষিণ শিবপুর শধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম ফকিরকে সভাপতি, শাইন্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক, বড়বাড়িয়া উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুজ্জামান প্লাবনকে সাংগঠনিক সম্পাদক এবং এ.কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, সহ-সভাপতি কাজী কামরুল, অঞ্জনা হাজরা, সহ-সম্পাদক দিলরুবা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ মণ্ডল, দপ্তর সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক ফেরদাউস হুসাইন, কাব-স্কাউট সম্পাদক লিংকন বনিক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।