Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কুল্যায় ইউপি পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ওমর সাকি পলাশের সভাপতিত্বে কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের কো-অর্ডিনেটর (ক্যাপাসিটি বিল্ডিং) জোহরা খাতুন এবং কো-অর্ডিনেটর (সাব ডিস্ট্রিক্ট লিয়াজোঁ) খায়রুল ইসলাম।

 

কর্মশালায় ইউপি সদস্যবৃন্দসহ ৯টি সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় খাতভিত্তিক বিভাজন, পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, আন্তঃখাত সমন্বয়, বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানিক কমিটি গঠন এবং উন্নয়ন পরিকল্পনার আওতাভুক্ত নয় এমন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।