Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বানভাসিদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আগস্ট ২০, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদূর্গত এলাকায় ১ হাজার ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিজ হাতে বানভাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, যুবদল আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু ও ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেল।

 

ত্রাণ সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ৩ কেজি আলু প্রদান করা হয়।

 

উল্লেখ্য, চলতি আগস্টের শুরু থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ৩৫ গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। প্লাবিত হয় সহস্রাধিক হেক্টর জমির ধান, পাট ও বিভিন্ন সবজি ক্ষেত। পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি দুর্গতদের।

 

ত্রাণ বিতরণ প্রসঙ্গে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে। আমরা আজও বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে এসেছি। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।