Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় মে’য়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ফার্মেসিকে জ/রিমানা

Link Copied!

কাওসার হোসেন মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ রাখার দায়ে ছয়টি ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানকালে ছয়টি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

অভিযান শেষে ইউএনও ইনামুল হাছান সাংবাদিকদের বলেন,
“মানুষের স্বাস্থ্য নিয়ে অসাধু উপায়ে ব্যবসা করার সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তনজিম চাকমা ও দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) প্রাণোতোষ বণিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।