Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-চার এ পারভেজ মল্লিকের জন্য লিফলেট বিতরণ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষে গণসংযোগ চালিয়েছে স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় পারভেজ মল্লিকের পক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে এদিন উপজেলার ছাগলাদহ ইউনিয়নের মন্ডলগাতি, মসিনদিয়া বাজার, কদলা বাজার, বসুন্দরী তলা বাজার, আজগড়া ইউনিয়নের আনন্দনগর, মজির ভেড়ি, আজগাড়া হিন্দু সম্প্রদায়ের এলাকা, আমতলা বাজার, কালিনগর বাজার, শ্রীপুর, বলরামপুর, মথুরাপুর ও কুলার খালসহ বিভিন্ন স্থানে প্রচার চালানো হয়।

নেতাকর্মীরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন জরুরি। তারা বলেন, “খুলনা-৪ আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে পারভেজ মল্লিকই উপযুক্ত ব্যক্তি। আমরা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খুলনা-৪ উপহার দিতে পারব।”

স্থানীয় বাসিন্দারা বলেন, “তেরখাদায় আমরা কখনও আপন কাউকে এমপি হিসেবে পাইনি। অনেক এমপি এসেছেন, গেছেন, কিন্তু কেউ আমাদের খবর নেননি। এবার আমাদের সন্তান পারভেজ দেশে ফিরেছে, আমরা চাই সে সংসদে গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করুক।”

এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শেখ লালিম, সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, নেতা মোহাম্মদ তফসির ফকির, দেলোয়ার হোসেন, আরিফ শেখ, বাহার মোল্লা, আজিজ, সজীব, জুয়েল, এনামুল, বনি আমিন, বাবু চৌধুরী, সোহেলসহ আরও অনেকে।

নেতাকর্মীরা জানান, নির্বাচনী মাঠে যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলায় তারা প্রস্তুত আছেন। বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা সফল হতে দেবে না তেরখাদার জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।