Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নবাগত ইউএনও মো. আলী হাসানকে সংবর্ধনা প্রদান

 নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
আগস্ট ২০, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

কচুয়া উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লাইব্রেরির সভাপতি মো. আলী হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় কচুয়া পাবলিক লাইব্রেরির হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক এডভোকেট শিকদার নুরুল আমিন এবং সঞ্চালনা করেন লাইব্রেরির সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সমীর বরণ পাইক।

নবাগত ইউএনও মো. আলী হাসান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জ্ঞানচর্চা এবং পাঠাগার বিকাশে সমাজের সব শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমি কচুয়ার উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস. এম. নাজমুল হুদা মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায়, সাবেক সহকারী অধ্যাপক নন্দ কিশোর সাহা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, সিনিয়র সাংবাদিক এস. ওয়াজেদ আলী, মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, বিএমএসএস কচুয়া শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম, কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ, মাওলানা মোশারেফ হোসেন, শিশু নিকেতনের প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সাংবাদিক খান সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাঠক ও লেখকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।