কাওসার হোসেন মামুন,দীঘিনালা,(খাগড়াছড়ি)প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আমেনা বেগম ও রায়হানা আক্তার। বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, গতকাল রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

