Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেল স্বেচ্ছাসেবক দল নেতাকে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি

তিন দিন নিখোঁজ থাকার পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার (২৭) কে উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর তুষার জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে এবং বারবার শারীরিকভাবে নির্যাতন করে। এ সময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং গত তিন দিন কোনো খাবার দেওয়া হয়নি। বর্তমানে তিনি ফেনী শহরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

 

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন,

“পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তুষারকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

 

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

ঘটনার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।