Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে মদ ও ফেনসিডিলসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল আটক

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
আগস্ট ২১, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা

সাতক্ষীরার সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল, ওষুধ ও শাড়িসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল আটক করা হয়েছে। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, কাকডাঙ্গা, তলুইগাছা, বৈকারী, সুলতানপুর, মাদরা, চান্দুরিয়া ও বাঁকাল চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

এসময় ৯৫ বোতল ভারতীয় মদ, ১০০ বোতল ফেনসিডিল, বিভিন্ন ওষুধ ও শাড়ি আটক করা হয়। তবে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের সিজার মূল্য ১১ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।