Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে লিফলেট বিতরণ

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের মনোনয়নপ্রত্যাশী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে লিফলেট বিতরণ করেছে এনপিপি’র মহিলা দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি চলে জেলার বিভিন্ন বাজার ও গ্রামীণ এলাকায়।

জানা গেছে, সেদিন রূপগঞ্জ, দিঘলিয়া, বড়দিয়া মহাজন, লুটিয়া ও কাশিপুর বাজার এলাকায় দোকানপাট, চায়ের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনপিপি লোহাগড়া উপজেলা মহিলা দলের নেত্রী ডেজি খানম, ববিতা কাজী, প্রভা খানম, তিথি কোভিদ, সেলিনা বেগম, হীরা খানম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত এবং সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।