Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে একসাথে চার কন্যাশিশুর জন্ম

যশোর প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি উত্তরপাড়ায় একসাথে চার কন্যাশিশুর জন্ম দিয়েছেন সম্পা বেগম নামে এক গৃহবধূ। তিনি ওই গ্রামের শামিম হোসেনেন স্ত্রী।

শামিম হোসেন জানান, শনিবার বিকেলে প্রসব বেদনা উঠলে সম্পা বেগমকে যশোর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে চারটি কন্যাশিশুর জন্ম দেন তিনি।

তবে চার নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা যায় এবং আরেকজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাকি দুই নবজাতক এবং মা সম্পা বেগম সুস্থ আছেন।

একসাথে চার সন্তান জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা শামিমের বাড়িতে ভিড় করতে শুরু করে। গ্রামবাসীর অনেকেই জানিয়েছেন, তাদের এলাকায় একসাথে চার শিশুর জন্ম এই প্রথম ঘটলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।