Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অজ্ঞাত কিশোরীর ম/রদেহের পরিচয় মিললো

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত সেই মরদেহটির পরিচয় মিলেছে। তার নাম মুন্নি খানম (২০)। তিনি নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের প্রবাসী শিমুল মিনার মেয়ে। ২সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের এক ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত দুইবছর আগে খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় হাসানের সঙ্গে পারিবারিকভাবে মুন্নির বিবাহ হয়। শুক্রবার (২৯আগস্ট) সকালে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি নলামারা গ্রামে বেড়াতে যান মুন্নি। সেখানে গিয়ে ওইদিন রাতেই বাড়ির উঠান থেকে নিখোঁজ হন তিনি। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে সোমবার (১সেপ্টেম্বর) নড়াগাতী থানায় লিখিত একটি জিডি করেন তার মা।

নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের এক ডোবার পাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে অর্ধ গলিত একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা নড়াগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ডোবার কচুড়িপানার ভেতর থেকে অজ্ঞাত অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন। রাতে মরদেহটি উদ্ধারের পর নিহতের স্বজনরা পরিচয় শনাক্ত করেছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিকুর রহমান বুধবার(৩সেপ্টেম্ব) সকালে বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।