Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ ১০০-তে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ৪, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র‍্যাঙ্কিংয়ে এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

গত ৩ নভেম্বর আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত এ তালিকায় এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‍্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষার পরিবেশে গাকৃবির এ অর্জন বাংলাদেশের কৃষি ও উচ্চশিক্ষা খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এ অর্জন শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। বিশেষ করে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে এশিয়ায় ৮৬তম অবস্থান বিশ্ববিদ্যালয়ের গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের স্বীকৃতি।

তিনি আরও বলেন, র‍্যাঙ্কিংয়ের অবস্থানের বাইরে গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে গাকৃবি এগিয়ে যাচ্ছে।

এর আগে দেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় গাকৃবি।

এ ছাড়া টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি। একই র‍্যাঙ্কিংয়ে এসডিজি-১ সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১-২০০-এর মধ্যে অবস্থান অর্জন করেছে।

এ ছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জনের তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম হয়েছে গাকৃবি। অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।