Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে দীর্ঘ সময় যান চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।