Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে চিতলমারীতে বিএনপির প্রস্তুতি সভা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
নভেম্বর ৪, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে চিতলমারী উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল।

চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা শিপন মুন্সি, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদ শেখ, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাউচ কাজী, যুবদলের সদস্যসচিব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ এবং চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মো. রাসেল শেখ।

সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের কর্মসূচি সফল ও সার্থক করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।