Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে হালদা নদীর সম্পর্কে সচেতনতা মূলক সেমিনার

চন্দনাইশ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজন উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ১১ টার দিকে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ হোসেন,সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ফয়সাল আহমদ,চৌধুরী,যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ, এনজিও সমন্বয়ক নুরুল হক প্রমুখ। এসময় সাংবাদিক,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন অঞ্চলের মৎস্যচাষী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,হালদা নদী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র,যেখানে রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ঘটে। হালদা নদী থেকে সংগ্রহকৃত ডিম ও রেণু জাতীয় পণ্য বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছের পোনা মানসম্পন্ন ও দ্রুতবর্ধনশীল হওয়ায় এর চাহিদা সবসময় বেশি। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও দেশের মৎস্য খাতের উন্নয়নে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।