শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু এবং সাবেক যুগ্ম আহবায়ক শিপন মুন্সি প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সকল নেতাকর্মীর যার যার দায়িত্বে সতর্কভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

