Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে জেলা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলটি গণ অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড় প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি মো. তবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান, গণ অধিকার পরিষদ সভাপতি প্রার্থী হাসানুজ্জামান হাসান, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও জুলাই যোদ্ধা মো. আল ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর-এর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি, ১৪ দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।