Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে উন্নয়নের ধারা সূচনা করেছিলেন – অধ্যাপক শহীদুল ইসলাম

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। বুধবার বিকেলে মিরপুর বাজার রোডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

 

তিনি বলেন, “বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন এবং দেশে উন্নয়নের ধারা সূচনা করেছেন। দেশপ্রেম ও সততার শীর্ষে থাকা শহীদ জিয়া ছিলেন এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা তাঁর আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

 

তিনি আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সংগ্রামী প্ল্যাটফর্ম। বিগত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা জেল-জুলুম, গুম, খুন ও নির্যাতন সয়েও দল ছেড়ে যায়নি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার আন্দোলনে প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন।

 

এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আব্দুর রশীদ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি নেতা হাফিজুর রহমান বাবু, আলতাব হোসেন, হাসান আলী, নূরে আল আমিন বুলবুল, লুৎফর রহমান, দাউদ হোসেন, রবিউল আলম মুকুল, খলিল জোয়ার্দ্দারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন ও গোলাম মোস্তফা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা, ইফতেখার আলম শিল্পুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

সমাবেশ শেষে সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হাতে ও শরীরে ধানের শীষ প্রতীক ধারণ করে, রঙ-বেরঙের পোশাক ও বাদ্যযন্ত্রের তালে প্রায় ৭-৮ হাজার নেতা-কর্মী র‌্যালীতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।