যশোর প্রতিনিধি
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য নেতাদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এসময় বক্তারা হামলার বিচার বিভাগীয় তদন্ত, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের যশোর জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। তবে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভকারীরা শহরের দড়াটানার ভৈরব চত্বরে গিয়ে সমাবেশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, জেলা সভাপতি এবিএম আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন, অর্থ সম্পাদক রাশেদুর রহমান নিউটন, প্রচার সম্পাদক এহসানুল করিম হিমেল, আইন সম্পাদক জুলফিকার আলি।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ইসলাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাজু, জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, ছাত্র অধিকার পরিষদের মনিরামপুর উপজেলা সভাপতি ইমদাদুল গাজী, ১০ নং চাঁচড়া ইউনিয়নের যুগ্ম সদস্য সচিব ইয়া হাকীম লিওন, কাউসার আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

