Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন (৫৮) একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারার ১০মাইল নামক স্থানে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

দুর্ঘটনায় ফরিদা ইয়াসমিন ও তার গাড়ি চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত ফরিদা ইয়াসমিনকে দেখতে জেলা বিএনপির নেতৃবৃন্দও হাসপাতালে ছুটে আসেন।

 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন। তার মাথা ও কপালে আঘাত রয়েছে এবং তাকে সিটি স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

 

ফরিদা ইয়াসমিন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা হলেও পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন এবং রাজনৈতিক কারণে নিয়মিত নিজ এলাকায় যাতায়াত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।