Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
পেলেন বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম   উপজেলার   ১০০   জন   কৃষক-কৃষাণীর   মাঝে   এই   কৃষি   প্রণোদনা বিতরণ করেন।বৃহস্পতিবার   (৪   সেপ্টেম্বর)   দুপুরে   উপজেলা   কৃষি   সম্প্রসারণের আয়োজনে  উপজেলা  পরিষদ  চত্বরে  সাতটি   ইউনিয়ন  ও  একটি   পৌরসভার মোট ১০০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এই সময় উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার,  অতিরিক্ত কৃষি  অফিসার নাহিন  সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামানসহ   বিভিন্ন   ইউনিয়নের   উপ-সহকারী   কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।