Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিএনপি নেতা কাসেদ আলীর দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল 
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল 

যশোরের শার্শা উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সহ-সভাপতি এবং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পিতা সাবেক মেম্বার আলহাজ্ব কাসেদ আলী (৬৮) এর দাফন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাগআঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

 

জানাজায় যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা ওলামাদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

 

এ সময় সাবেরুল হক সাবু বলেন, “আলহাজ্ব কাসেদ আলী ছিলেন নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান মানুষকে হারালাম, যা সহজে পূরণ হওয়ার নয়।”

 

জানাজায় শার্শা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, হৃদযন্ত্রে রিং বসানো থাকা অবস্থায় গত সোমবার আসরের নামাজ আদায়কালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।